শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর : শওকত হোসেন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ
‘জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান
যাকাতভিত্তিক সমাজব্যবস্থা: দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য দূর করার ইসলামী মডেল
অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর চাহিদা, বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা
কৃষিতে যুবকদের কর্মসংস্থান: স্বল্প পুঁজিতে লাভজনক ১০টি আধুনিক কৃষি উদ্যোগ
বেকারত্ব নয়, উদ্যোগই হোক শক্তি: যুবকদের কর্মসংস্থানের ১০টি সম্ভাবনাময় পথ
জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: সালাহউদ্দিন আইউবী এমপি
আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করতে গাকৃবিতে প্রশিক্ষণ

গাজীপুর শুধু শিল্পনগরী হিসেবেই নয়, আগামীতে খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক মো. শওকত হোসেন সরকার। একই সঙ্গে সরকার নিম্নতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা ঘোষণা করায় গাজীপুরের শিল্পকারখানায় চলমান অস্থিরতা আর থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পকারখানার সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে শওকত হোসেন সরকার বলেন, বেশ কয়েকদিন যাবৎ গাজীপুরের শিল্পকারখানায় অস্থিরতা চলছিল, যা এখন অনেকটাই কমে এসেছে। সরকার নিম্নতম মজুরি ১২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে আর কোনো অস্থিরতা থাকবে না, কারখানাগুলো ভালোভাবে চলবে এবং গাজীপুরের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে বলে তিনি মনে করেন।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বিষয়ে গাসিক প্রশাসক বলেন, গাজীপুর মহানগর এখন শিল্পনগরীতে পরিণত হয়েছে। তাই শুধু ধান চাষ করেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে- এমন কোনো কথা নেই। জেলা ও মহানগরের ভেতরেই মৎস্য চাষ এবং আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের প্রাণিসম্পদ লালন-পালন করা সম্ভব। এমনকি বাসাবাড়ির বেলকনিতে খাঁচায় মুরগি পালন কিংবা উন্নত জাতের পশু পালনের মাধ্যমেও মানুষ স্বাবলম্বী হতে পারে। তিনি বলেন, ‘আমরা শুধু মানব সম্পদের কথা বলি, কিন্তু প্রাণিসম্পদও আমাদের বড় সম্পদ। নিজ নিজ অবস্থান থেকে পরিবার ও চারপাশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে রাষ্ট্রের ওপর চাপ কমে যায়। এটি মূলত মানসিকতা ও ইচ্ছার ব্যাপার।’
নব্বইয়ের দশকে গাজীপুরে প্রাণিসম্পদ খাতে ঘটে যাওয়া বিপ্লবের কথা স্মরণ করে তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর আমলে নব্বইয়ের দশকে সারা দেশ, বিশেষ করে গাজীপুরে পোল্ট্রি ফিড, গবাদিপশু ও মৎস্য চাষে বড় বিপ্লব ঘটেছিল। সে সময়ের ছোট ছোট ফিড উদ্যোক্তারা আজ বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের মালিক হয়েছেন। উদাহরণ হিসেবে তিনি কাশিমপুরের মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কথা উল্লেখ করে বলেন, নব্বইয়ের দশকে পোল্ট্রি ফিড ব্যবসা দিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানটি আজ দেশের বড় আমদানি-রপ্তানিকারক এবং গাজীপুর জেলার সর্বোচ্চ করদাতা।
অনুষ্ঠানে অংশ নেওয়া ক্ষুদ্র খামারিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শওকত হোসেন সরকার বলেন, খামারিরাই প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসেন। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তারা শুধু নিজেদের জন্য নয়, বরং রাষ্ট্রের সকলের সেবায় কাজ করে যাচ্ছেন।
গাজীপুর জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) এম. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন এবং গাজীপুর জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ.ক.ম. মোফাজ্জল হোসেন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের সঙ্গে কথা বলে তাদের উৎপাদিত উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিজ পণ্যের খোঁজখবর নেন। এ সময় তারা খামারিদের উদ্যোগের প্রশংসা করেন এবং আধুনিক পদ্ধতিতে খামার সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :