হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেছেন, দেশে আইনের শাসন নেই। গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ৬৪ জেলায় বাংলাদেশ আইনজীবী ফোরামকে সংগঠিত করা হচ্ছে। আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে রাজপথে। সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করবে।
গতকাল সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিকেল ৫টায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মো: ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফোরামের যুগ্ম-আহবায়ক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন এডভোকেট মো: সোলাইমান দর্জি। এর আগে উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সুষ্ঠ ভোটের মাধ্যমে ফোরামের নেতৃত্ব নির্বাচনের জন্য ৪৬৮ ভোটারের মধ্যে ৪০৮জন ভোটাধিকার প্রয়োগ করেন।
আপনার মতামত লিখুন :