হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড,নতুন বাজার ও মাধখোলা এলাকার ৫ কিমি অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে সাড়ে ৭শ বাড়ীর ১৫ শতাধিক চুলার গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। এসময় অনুমোদনহীন অবৈধ গ্যাস লাইন ব্যবহারের দায়ে ২ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, শ্রীপুর উপজেলার আনসার রোড, নতুন বাজার ও তুলা উন্নয়ন গবেষনা কেন্দ্র সংলগ্ন মাধখোলা এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে বিভিন্ন বাসা বাড়ীতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত অবৈধ লাইন উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ওইসব এলাকার ১০টি স্পটে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের ১০০০ মিটার পাইপ লাইন অপসারন করা হয়। এতে ৫ কিমি এলাকার ৭ বাড়ীর ১৫ শতাধিক চুলার গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ গ্যাস লাইন ব্যবহারের দায়ে ২ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, আবদুুল্লাহ হাসান আল মামুন, মো. মোশাররফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাবিনুর রহমান, সহকারী কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক, মো. ইকবাল হোসেন চৌধুরী, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :