সর্বশেষ :

ফ্রান্সে রাসুল সাঃ কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২০ । ২:০৮ পূর্বাহ্ণ
ফ্রান্সে রাসুল সাঃ কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজীপুর: সম্প্রতি ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি এবং প্রদর্শনীর প্রতিবাদে ২৬ অক্টোবর সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তাগণ অবিলম্বে ব্যঙ্গচিত্র তৈরি এবং প্রদর্শনীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজ বন্ধের উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশের মানচিত্র