হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

গাজীপুরের কাথোরা মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. আবু হানিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, জামায়াতে ইসলামী গাছা থানা শাখার আমীর, সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মু. মিয়াজ উদ্দিন মাষ্টার।
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ভালো ফলাফলের জন্য নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং অভিভাবকদের সচেতনতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা লোকমান হোসেন, বিএনপির নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক অভিভাবক ও অভিভাবিকা।
সভায় দাখিল পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করা এবং শিক্ষা কার্যক্রম গতিশীল করার বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :