ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের
প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজের আহ্বান বাউবি উপাচার্যের
উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে গাজীপুরে জামায়াতের প্রার্থী তালিকা প্রকাশ
গাজীপুরে আইনজীবীদের উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান
এনডিএফ গাজীপুরের আয়োজনে মেডিকেল এথিক্স সেমিনার অনুষ্ঠিত
গাজীপুরে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল প্রশাসন
কারাগার হতে হবে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান
গাজীপুর নগরজুড়ে সবুজায়ন অভিযান, বদলে যাচ্ছে নগরীর চিত্র
কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ খুন: মানবিক দায়িত্বে এগিয়ে এলো জেলা প্রশাসন

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংঘাত এড়াতে ধৈর্যের বিকল্প নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিতও দেন তিনি।
নির্বাচনের পর দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং কোথাও কোনো সংঘাত তৈরি হবে না- এমন প্রত্যাশা ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জাতীয় সংসদের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও যেসব এলাকায় তাদের প্রার্থী নির্বাচিত হয়নি, সেসব এলাকায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এতে স্থানীয় পর্যায়ে অস্থিরতা তৈরি হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারপন্থী ছাত্রসংগঠন পরাজিত হয়েছে, সেখানে তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রতিপক্ষ ছাত্রসংগঠন- বিশেষ করে ছাত্রশিবির ও ডাকসুসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। এতে সার্বিক পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।
আরো সংবাদ দেখুন- গাজীপুরের যাতায়াত সংকট নিয়ে এমপি সালাহউদ্দিন আইউবীর ৬ দফা প্রস্তাব
ঈদকে সামনে রেখে গাজীপুরে শিল্পাঞ্চলের বেতন-বোনাস নিয়ে গুরুত্বপূর্ণ সভা
এ প্রেক্ষাপটে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সংঘাতে না জড়ানোর নির্দেশনা দেন।
তবে সতর্ক করে তিনি বলেন, জামায়াত ও শিবির যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায়, তাহলে তা দেশের জন্য বড় ধরনের অস্থিরতা এমনকি গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি বলেন, “দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা এর উপযুক্ত জবাব দিতে বাধ্য হবো।”
টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দীন আইয়ুবী, সহকারী সেক্রেটারি আজাহারুল ইসলাম প্রমুখ।
###
হামা-২৪-০৪
আপনার মতামত লিখুন :