সর্বশেষ :

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে নারীও শিশু অধিকার ফোরামের মানববন্ধন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২০ । ১০:২৪ পূর্বাহ্ণ
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে নারীও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

এস.এম. হাবিব, গাজীপুর: সাম্প্রতিক কালে সারাদেশে নারী ও শিশু ধর্ষণ মহামারী আকার ধারণ করছে, ৩ বছরের শিশু থেকে ৭২ বছরের নারী পর্যন্ত ধর্ষিত হচ্ছে আওয়ামী সরকারের ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক। নারীও শিশু অধিকার ফোরাম এর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে আজ ১০/১০/২০২০ তারিখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানব বন্ধন এর আয়োজন করা হয়।

উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার, এই মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, গাজীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইরানি সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. হামিদা পারভীন শৈলী, যুগ্ন সাধারণ সম্পাদক শাহানাজ আক্তার চামেলি, আইন বিষয়ক সম্পাদক এড. পারভীন আক্তার, মহিলা দলনেত্রী হাছিনা, পারভীন নাছিমা, নারগীছ, মমতাজ প্রমুখ।

বাংলাদেশের মানচিত্র