শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর
মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা সেবায় নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে “Seminar on Medical Ethics & Bangladesh Context” শীর্ষক আলোচনা সভা ও সেমিনার। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), গাজীপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসা খাতে নৈতিক মূল্যবোধ সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার (১৩ মে) দুপুর ২টায় জোড়পুকুর, হাড়িনাল রোডস্থ ইস্ট ভ্যালি রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাজমুন নাহার নিলু এমপি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল প্রফেসর মাহমুদ হোসাইন। সভাপতিত্ব করেন এনডিএফ গাজীপুরের সভাপতি প্রফেসর ডা. মো. আমজাদ হোসাইন খান।
মেডিকেল এথিক্স বিষয়ে আলোচনায় অংশ নেন তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. বনি ইয়ামিন, ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ডা. রাশেদুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার মো. শফিকুল ইসলাম ও ডাক্তার মো. হারুন অর রশিদ। অর্থ ও ব্যাখ্যাসহ কুরআন তেলাওয়াত করেন মেডিকেল জোনের সেক্রেটারি ডা. জুবায়ের।
বক্তারা বলেন, চিকিৎসা সেবায় নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়বদ্ধতা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসকদের নৈতিক মূল্যবোধ আরও সুসংহত করতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক, সামাজিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :