সর্বশেষ :

গাজীপুরে বিপুল সংখ্যক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪ । ১১:৫০ পূর্বাহ্ণ
গাজীপুরে বিপুল সংখ্যক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
গাজীপুরে আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণের দৃশ্য

গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রোববার ২শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে তিতাস কর্তৃপক্ষের অগোচরে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায়  ওই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত  জাহান অনন্যা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৪০টি আবাসিক বাড়িতে সংযুক্ত আনুমানিক ২শ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৫ ০০ ফুট পাইপ উত্তোলন করে জব্দ করা হয়।

অভিযানে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ ও মোঃ আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ রাকিব হাসান, সহকারি কর্মকর্তা আল আমিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানচিত্র

সর্বশেষ সংবাদ
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি◆গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ◆অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়◆বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি◆জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা◆জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু◆হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান◆‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য◆এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি◆গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন◆ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান◆