শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর
মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা

গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে গাজীপুর সিটি করপোরেশন। প্রশাসক শওকত হোসেন সরকারের দিকনির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে নগরজুড়ে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প এলাকার দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ করে সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিত্যক্ত বিআরটি কাউন্টারগুলো পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয়েছে।
রোপণ করা গাছের সঠিক পরিচর্যায়ও গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। প্রতিদিন নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যার পাশাপাশি সড়কের মিডিয়ান পরিষ্কার, আগাছা অপসারণ এবং নতুন গাছ লাগানোর কাজ অব্যাহত রয়েছে। এতে নগরীর পরিবেশ যেমন উন্নত হচ্ছে, তেমনি বাড়ছে সৌন্দর্যও।
এ ছাড়া আব্দুল্লাহপুর থেকে কাশিমপুর, কোনাবাড়ী হয়ে টাঙ্গাইল সীমান্ত পর্যন্ত সড়কের দুই পাশে দিনরাত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং মিডিয়ান ও সড়কদ্বীপে ফুলের গাছ লাগানোর কাজ ইতোমধ্যে দৃশ্যমান পরিবর্তন এনে দিয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের আশা, এ কার্যক্রম ধারাবাহিকভাবে চললে গাজীপুর ভবিষ্যতে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন :