মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন
৪৬ বছর আগের স্মারক ছুঁয়ে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী তারেক রহমান
বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় শুক্রবার (২৭ মার্চ) কালিগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের ব্যবস্থাপনায় চলাচলে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
দুর্বাটি এতিমখানা ও মাদরাসা মাঠে আয়োজিত এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে ১৫ জন অক্ষম, অসুস্থ ও প্রতিবন্ধী মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
আয়োজকরা জানান, মানব সেবার মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন সম্ভব। মানবতার কল্যাণে এটি তাদের একটি ক্ষুদ্র প্রয়াস। এ মহৎ কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা এবং মহান আল্লাহর কাছে তাদের উত্তম প্রতিদানের কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান, মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আমিমুল এহসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় এবং তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।
###
সিইত-২৭-০৩
আপনার মতামত লিখুন :