গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠান ও একজন আবাসিক গ্রাহককে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে পরিচালিত এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে ওয়াহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় একটি স্পটে ৫টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের ২৫০ মিটার পাইপ ও ২টি বুস্টার অপসারন করে বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়। এছাড়া ওই এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহন করায় ‘ডেকর ওয়েট প্রসেসিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা এবং একজন আবাসিক গ্রহককে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসান, সহকারী ব্যবস্থাপক সবুজ খান, সহকারী কর্মকর্তা মোঃ আল আমিন, মোঃ সোহেল রানা, জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
####
হা/র/শা-১৯-০২
আপনার মতামত লিখুন :