সর্বশেষ :

গাজীপুরে ডিসপ্লেতে প্রথম হয়ে নজর কাড়লো কালেক্টরেট স্কুল


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬ । ২:৫২ অপরাহ্ণ
গাজীপুরে ডিসপ্লেতে প্রথম হয়ে নজর কাড়লো কালেক্টরেট স্কুল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গাজীপুর।

শহিদ বরকত স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক গাজীপুর মো. নুরুল করিম ভুঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল।

প্রতিযোগিতায় অংশ নিয়ে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ২য় স্থান এবং ডিসপ্লে প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম. রকিবুল হাসান। এছাড়া উপাধ্যক্ষ মো. মাহবুব আলম সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকরা জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপেক্ষা করে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।

এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

###

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০