সর্বশেষ :

BBCWF-এর নির্বাচন

বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি গঠিত


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫ । ৪:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি গঠিত
সভাপতি-মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসাইন

সারা দেশের নির্মাণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের ২ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি (২৬ সেপ্টেম্বর) নির্বাচিত হয় । নির্মাণ শ্রমিকদের প্রধান দাবী ’নিরাপত্তাই প্রথম’ সহ অন্যান্য আইনসঙ্গত অধিকার এবং জীবন-যাপন উপযোগী মজুরী আদায়ের অঙ্গিকার নিয়ে গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর), সকাল ১১টা জাতীয় শহীদ মিনার, ঢাকায় বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন-এর নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মতিন, কার্যকরী সভাপতি আমিরুল হক্ আমিন ও সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসাইন-এর নেতৃত্বে ২ বছর মেয়াদে নব নির্বাচিত কেন্দ্ৰীয় কমিটির ১৭ সদস্য শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের আগে নবনির্বাচিত সভাপতি, কার্যকরী সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা দেশের সকল নির্মাণ শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ফেডারেশন সারা দেশের নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষায় সর্বদা সংগ্রমী ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দ ঘোষণা দেন যে, আগামী ২ বছর সারা দেশের নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রম আইন বাস্তবায়ন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জীবনযাপন উপযোগী মজুরী বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করবেন। নেতৃবৃন্দ নির্মাণ শ্রমিকদের দুর্ঘটনামুক্ত, নিরাপদ কর্মস্থল, মর্যাদাপূর্ণ স্বীকৃতি, দুর্ঘটনায় নিহত-আহতদের যথাযথ ক্ষতিপূরণ, জীবনযাপন উপযোগী মজুরী এবং শ্রম আইন বাস্তবায়নের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান ৷

এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি আ স ম জাকারিয়া, মোঃ কামরুল হাসান, হাজী হাফিজুর রহমান, মো. ইসমাইল হোসেন রনি, আব্দুর রহিম, মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শুক্‌কুর আলী ও মোঃ হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফীল হোসেন, অর্থ সম্পাদক মনিরা মুন্নি ।

নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মো. রিয়াদ হোসেন, সদস্য সুরাইয়া জেসমিন রুমা ও সদস্য সচিব সামির হোসেন স্বাক্ষরিত ফলাফল ঘোষণাপত্রের আলোকে পূর্ণাঙ্গ কমিটি হলো-সভাপতি- মো. আব্দুল মতিন, কার্যকরী সভাপতি- আমিরুল হক আমিন, সহ-সভাপতি- আ স ম জাকারিয়া, মো. কামরুল হাসান, হাজী হাফিজুর রহমান, মো. ইসমাইল হোসেন রনি, আব্দুর রহিম, মো. রফিকুল ইসলাম ও শাহ আলম সরদার, সাধারণ সম্পাদক-শেখ আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক-মো. হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, শুক্কুর আলী, সাংগঠনিক সম্পাদক-মো. ইসরাফীল হোসেন, অর্থ সম্পাদক মনিরা মুন্নি, শ্রম ও দরকষাকষি সম্পাদক মো. সাইদুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া জেসমিন রুম।

উল্লেখ্য, গত ১২ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ২৬ সেপ্টেম্বর ২০২৫ নির্বাচন বিধিমালা প্রকাশ করা হয়। মনোনয়নপত্র বিক্রয়ের সময়সীমা ছিল ২২ আগষ্ট থেকে ২৩ আগষ্ট পর্যন্ত। উক্ত সময়ে ১৭টি পদে ২০টি মনোনয়নপত্র জমা পড়ে। প্রার্থীতা প্রত্যাহারের সময় ৩জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় ১৭টি পদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২০২৫-২৭ মেয়াদে ২ বছরের জন্য উক্ত কমিটি নির্বাচিত বলে ঘোষণা করা হয়।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০