জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, মধ্যরাত থেকে কার্যকর
টঙ্গীতে আল হেলাল স্কুলে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল
গাজীপুরে সালিসের পর ২য় দফায় অপহরণ: অবশেষে উদ্ধার, গ্রেফতার ৭
গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান: এক্সটাসি-ক্যানাবিসসহ গ্রেফতার ৬ জন
১২ হাজার টাকা কমানোর পর এবার আরও কমবে হজ খরচ
আজ কোনাবাড়ীতে লোডশেডিং: যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শীতলক্ষ্যা নদীতে ট্র্যাজেডি: শ্রীপুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা
গাজীপুরসহ ১১ আঞ্চলিক কেন্দ্রে বাউবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ২৬ মার্চ দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। একইসঙ্গে জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
সকালে বারির প্রধান কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারির পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মনজুরুল কাদির, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা এবং পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ।
এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিক্ষালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে বাদ জোহর বারির কেন্দ্রীয় মসজিদে এবং সন্ধ্যায় মন্দির ও গির্জায় জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
###
সিইত-২৬-০৩
আপনার মতামত লিখুন :