গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর উদ্যোগে বিজ্ঞানীদের জন্য আয়কর রিটার্ন দাখিল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (১৩ অক্টোবর) ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ বারি’র বিভিন্ন পর্যায়ের ৪০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। কর অঞ্চল গাজীপুরের উপ কর কমিশনার মঞ্জুরুল হাসান মেহেদী কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানীদের প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী বারি’র বিজ্ঞানীদের আয়কর রিটার্ন দাখিল বিষয়ক সার্বিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :