গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

বিশ্ববিদ্যালয়ের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ অক্টোবর ২০২০ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন অফিস প্রধানদের নিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করেন।
এরপর ভাইস-চ্যান্সেলর মহোদয় সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আপনার মতামত লিখুন :