‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর: গাজীপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চ সংলগ্ন কালীমন্দিরের সামনের জয়দেবপুর সড়কের ম্যানহোলের ঢাকনা দু’দিন যাবত ভাঙ্গা অবস্থায় দেখা যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কালীমন্দিরের সামনে রেলক্রসিংয়ের পশ্চিম দিকে রাস্তার মাঝামাঝি স্থানে ম্যানহোলের ঢাকনা ভেঙ্গে ভিতরে ঢুকে গেছে। সেখানে একটি লাঠিতে লাল কাপড়ের নিশানা টাঙ্গানো রয়েছে।
উল্লেখ্য যে, কালীমন্দিরের সামনের রাস্তায় আরো একটি পানি ভর্তি গর্ত দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। সেখানেও একটি লাঠিতে লাল নিশান টানানো আছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর বাস, ট্রাক, জিএনজি, মোটরসাইকেল, অটোরিকসা ইত্যাদি যানবাহন চলাচল করে। যেকোন মুহুর্তে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশংকা করছেন। তাই কর্তৃপক্ষের কাছে উক্ত স্থান মেরামতের আহবান জানিয়েছেন সচেতন পথচারীরা।
বার্তা বিডি/এসআইতপু
আপনার মতামত লিখুন :