গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

এস.এম হাবিব, গাজীপুর : ১৭ অক্টোবর বেলা ১১টায় জয়দেবপুর হাবিব উল্লাহ স্মরণী নগর ভবন রোডে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মহানগর মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক বাদল, প্রকৌশলী আরিফ আহমেদ, সিটি কাউন্সিলর মোশাররফ হোসেন, এম.এম শাহিন, অর্থসম্পাদক মহিউদ্দিন জোমাদ্দার মিন্টু, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম শাহিন, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হামিম সিকদার, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক এস.এম হাবিবুর রহমান হাবিব, সুলতানা আক্তার, জুলহাস উদ্দিন, গাজীপুর বিএম কলেজের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান আকাশ, সাংবাদিক সিরাজুল ইসলাম তপু প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এসময় ব্যাপক মানবাধিকার কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :