শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর
মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক নিযুক্ত করা হয়েছে ডা. মো. হাফিজ উদ্দিনকে। গাজীপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।
২৪ নভেম্বর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদফতরের পারসোনেল-১ শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ দুপুরে তার কার্যালয়ে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আসাদ হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. তপনকান্তি সরকার, ডা. আবদুল কাদের, সহকারী পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার, ডা. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সদ্য নিযুক্ত এই পরিচালক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত মো. কালু প্রধান। তিনি ১৯৭৭ সালে চরদূর্লভ খান আ. হাই সরকার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য এবং বিএমএ গাজীপুর জেলা শাখার সদস্য ছিলেন।
বার্তা বিডি/এস.আই.তপু
আপনার মতামত লিখুন :