গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

গাজীপুর : গাজীপুর শহরের চাবাগান, ভোড়া, ছোট দেওড়া ও পশ্চিম জয়দেবপুর এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১০ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয় । এসময় ওই সব এলাকার ৭টি স্পটে ২.৭ কিলোমিটার এলাকার গ্যাস লাইন উচ্ছেদ করা হয় । এতে ৫৫০টি বাসার ১৬শ চুলার গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয় এবং ৩শ মিটার পাইপ উত্তোলন করে জব্দ করা হয় । গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, গাজীপুর শহরের চাবাগান, ভোড়া, ছোট দেওড়া ও পশ্চিম জয়দেবপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে বিভিন্ন বাসা বাড়ীতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল । গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অবৈধ লাইন উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১০ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌ. মির্জা শাহনেওয়াজ লতিফ, মো. মোশাররফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. সাবিনুর রহমান, সহকারী কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক, মো. ইকবাল হোসেন চৌধুরী, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা বিডি/এইচ.আর.এস
আপনার মতামত লিখুন :