হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

গত ২২ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখ গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোসাঃ ইসমত আরা। গাজীপুর জেলা প্রশাসকের অনলাইন ব্রিফিং থেকে এসব তথ্য জানা যায়।
সূত্রে উল্লেখিত বিবরণীতে জানা যায়, কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের ফলে সৃষ্ট ধোঁয়ার ব্যপকতায় কারখানার আশেপাশের এলাকায় জনজীবন বিপন্ন করায় জনস্বার্থে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে কারখানার শ্রমিকরা পলায়ন করে। কারখানায় ব্যবহৃত কাঠ, ইট এবং অন্যান্য সামগ্রী তাৎক্ষণিক নিলাম করে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সিংহশ্রী তদন্ত কেন্দ্রের পুলিশ বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :