গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

ডেস্ক রিপোর্টঃ বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে শ্রীপুরে (গাজীপুর) ১৬ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়েরের পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেছেন, শুক্রবার (১৯ মার্চ) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামি হলো, শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে মোঃ সুজন (২৪), অপরজন একই গ্রামের বাসিন্দা মোঃ বাবুল মিয়া (৪৫)।
মামলার সূত্রে জানা যায়, বুধবার (১৭ মার্চ ) ওই গার্মেন্টস কর্মী তার বান্ধবীর ভাড়া বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওইদিন দিবাগত রাত দুইটায় ভাড়া বাড়ির ব্যবস্থাপক বাবুল মিয়াসহ কয়েকজন গার্মেন্টস কর্মীর বান্ধবীকে ঘর থেকে ডেকে তুলেন। ঘুম থেকে উঠার পর গার্মেন্টসকর্মীর বান্ধবীকে পাশের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর বান্ধবীর কক্ষে দুজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেন ওই গার্মেন্টস কর্মীকে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) এই ঘটনায় শ্রীপুর থানায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানিয়েছেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্রঃ যায়যায়দিন
আপনার মতামত লিখুন :