সর্বশেষ :

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২০ । ৪:৪৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত


১৪ নভেম্বর শনিবার বাংলাদেশ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) দ্বি বার্ষিক কাউন্সিল ২০২০ অনুুুষ্ঠিত হয়েছে।


বিএফইউজে এর ভারপ্রাপ্ত সভাপতি নুুরুল আমিন আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
বক্তব্য রাখেন জেলা সাাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাই আজ বেশি নির্যাতনের শিকার। সাংবাদিকদের মাঝে যাতে ঐক্যের ফাটল না ধরে। সব পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারকে দূর করতে হবে।
সেই আগের ধারায় তারা আবার বাস পুড়িয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে।

জামায়াত সেক্রেটারী বলেন,
মানুষের মাঝে যে ক্ষোভের জন্ম নিয়েছে তাতে করে এ সরকারের ন্যাক্কারজনক পতন হবে ইনশাআল্লাহ। আজকে সংবাদিকদেরও রাজনৈতিক চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। সাংবাদিকদের অখন্ডতা রক্ষা করতে হবে। সাংবাদিকদের জন্য কল্যান তহবিল গঠন করবেন।

বাংলাদেশের মানচিত্র