সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন
৪৬ বছর আগের স্মারক ছুঁয়ে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী তারেক রহমান
বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের
প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজের আহ্বান বাউবি উপাচার্যের
উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে গাজীপুরে জামায়াতের প্রার্থী তালিকা প্রকাশ
গাজীপুরে আইনজীবীদের উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুর ও ঢাকা জেলার শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়সমূহ সুশৃঙ্খল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
সভায় শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য বেতন-বোনাস নিশ্চিত করা, সম্ভাব্য অস্থিরতা এড়ানো এবং ঈদকে কেন্দ্র করে শিল্পখাতে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, এনএসআই’র মহাপরিচালক মেজর জেনারেল ফরিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মো: আবু কালাম সিদ্দিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম আলী, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সীমা রানী সরকারসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন শিল্প কারখানার মালিক-প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সকল পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়সমূহ যথাসময়ে সমাধান হবে এবং ঈদকে ঘিরে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
আপনার মতামত লিখুন :