শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর
মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা

অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শ্রীপুর পৌরসভার মাওনা এলাকায় ফারিহা (১৬) নামে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। অপহরণের মূল অভিযুক্ত আবিদ (২১) ও তার সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে।
পরদিন সকালে চাপের মুখে অভিযুক্ত আবিদ ভিকটিমকে তার বাবার বাড়িতে ফিরিয়ে আনলেও স্থানীয়দের উপস্থিতিতে সালিস বৈঠকের পর পুনরায় তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ সময় ভিকটিমের আত্মীয়-স্বজনকে মারধরের অভিযোগও উঠে।
এ ঘটনায় ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে ১৬ এপ্রিল শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর সংশ্লিষ্ট ধারাসহ একটি মামলা দায়ের করা হয়। মামলায় মূল অভিযুক্তসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশে গাজীপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে ইতোমধ্যে এজাহারভুক্ত দুইজনসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযান চালিয়ে শনিবার (১৮ এপ্রিল) ভোরে শ্রীপুর উপজেলার নয়নপুর এমসি বাজার এলাকা থেকে অপহৃত ফারিহাকে উদ্ধার করা হয়। তবে এ সময় মূল আসামি আবিদসহ অন্যান্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ভিকটিমকে মেডিকেল পরীক্ষা, বয়স নির্ধারণ এবং আদালতে জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
###
প্রে/বি-১৮-০৪
আপনার মতামত লিখুন :