সর্বশেষ :

প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজের আহ্বান বাউবি উপাচার্যের


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : মে ১৭, ২০২৬ । ৪:৫০ অপরাহ্ণ
প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজের আহ্বান বাউবি উপাচার্যের

বাউবির মানিকগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানিকগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, চলমান বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটরদের অংশগ্রহণে সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভাটি রোববার (১৭ মে) বেলা ৩:৩০টায় উপ-আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের শ্রমজীবী, প্রান্তিক ও প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করে গত তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৬টি উপ-আঞ্চলিক কেন্দ্র ও হাজারো স্টাডি সেন্টারের মাধ্যমে দেশ-বিদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্লাস নাইন থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে বাউবি একটি মানবিক ও ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানিকগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটরগণ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও যুগোপযোগী, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

বাংলাদেশের মানচিত্র