টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ভাওয়ালে বর্ষবরণ
দায়িত্বশীল নিরাপত্তা ব্যবস্থাপনায় গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে গাজীপুরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা
রক্ষণাবেক্ষণের অভাবে ‘পাবলিক টয়লেটে’ পরিণত হচ্ছে গাজীপুর বিআরটি অবকাঠামো
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে গাকৃবি : গবেষণায় সাফল্যের স্বীকৃতি
কালীগঞ্জে অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
গাজীপুরে ডিসপ্লেতে প্রথম হয়ে নজর কাড়লো কালেক্টরেট স্কুল
ব্রিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২০ আগস্ট) দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শিল্প নগরীখ্যাত দেশের অন্যতম বৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর। অপার সম্ভাবনার এই গাজীপুরে সমৃদ্ধির মহা হাতছানি রয়েছে। যোগ্য নেতৃত্বে এই নগরী হয়ে উঠবে দেশের রোল মডেল। এই প্রত্যয়কে ব্যক্ত করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ শাহাদাত হোসেন শাহিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী সড়কে মহানগর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। অত্র শোভাযাত্রায় মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সময় সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।”
আপনার মতামত লিখুন :