বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
স্মার্ট কৃষির হাতছানি: নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী ফসল উৎপাদনে নতুন প্রযুক্তি
এমপির হস্তক্ষেপে জনদাবির মুখে গাজীপুর-কাপাসিয়া রুটে বাস ভাড়া কমলো
টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ভাওয়ালে বর্ষবরণ
দায়িত্বশীল নিরাপত্তা ব্যবস্থাপনায় গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে গাজীপুরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা
রক্ষণাবেক্ষণের অভাবে ‘পাবলিক টয়লেটে’ পরিণত হচ্ছে গাজীপুর বিআরটি অবকাঠামো
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে গাকৃবি : গবেষণায় সাফল্যের স্বীকৃতি

গাজীপুর চৌরাস্তা- যাকে অনেকেই রাজধানীর গুলিস্তান বা ফার্মগেটের সঙ্গে তুলনা করেন- প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখর থাকে। তবে গুরুত্বপূর্ণ এই জনবহুল এলাকাকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। মাঝে মধ্যে এসব নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনিক তৎপরতা স্থায়ী হয় না, কিছুদিন পরই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যায়।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ হতাশা প্রকাশ করে চৌরাস্তাকে ‘জাহান্নামের চৌরাস্তা’ বলেও অভিহিত করেন। ২০১২ সালে শুরু হওয়া বিআরটি (Bus Rapid Transit) প্রকল্পটি ২০১৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ এক দশক পরেও তা পুরোপুরি সম্পন্ন হয়নি।
অতিরিক্ত ব্যয়, দীর্ঘস্থায়ী ভোগান্তি ও দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ১২ অক্টোবর অন্তর্বর্তী সরকার গাজীপুর বিআরটি প্রকল্পটি স্থগিত বা বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে ফ্লাইওভারের একটি সংযোগ অংশের কাজ চলমান রেখে তা চলতি বছরের রোজার ঈদের আগে চালু করা হয়েছে।
যদিও প্রকল্প বন্ধের সিদ্ধান্ত অনেকেই মেনে নিয়েছেন, তবে সচেতন নাগরিকরা বলছেন—এ ধরনের বৃহৎ অবকাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়া জরুরি। তা না হলে অবকাঠামো দ্রুত নষ্ট হয়ে যাবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বাড়বে।
ইতোমধ্যে ফ্লাইওভারের নিচের অংশগুলো অনেক জায়গায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যেসব স্থান একসময় পথচারীদের জন্য বিশ্রাম বা আশ্রয়ের জায়গা হতে পারতো, সেগুলো এখন প্রস্রাবের দুর্গন্ধে ভরে আছে। ফলে জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা বলছেন, বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও পথচারীদের মাধ্যমেই এসব ঘটছে। তবে তাদের সরাসরি দোষারোপ না করে তারা মনে করেন, এত বড় জনসমাগমের এলাকায় কোনো পাবলিক টয়লেট না থাকাটাই মূল সমস্যা।
গাজীপুর মহানগরের সচেতন নাগরিক সমাজ দ্রুত এ বিষয়ে প্রশাসন ও সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবকাঠামোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় জনসেবামূলক সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন।
আপনার মতামত লিখুন :