সর্বশেষ :

ব্রিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬ । ২:১৩ অপরাহ্ণ
ব্রিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বহিরাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসের কর্মসূচির সূচনা হয় সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন।

পতাকা উত্তোলনের পর সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রির কৃষি অর্থনীতি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। এছাড়াও বক্তব্য রাখেন আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং ব্রিসার সভাপতি ড. মো. ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ব্রিসার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ।

আলোচনা শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক, পাশাপাশি বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল বহিরাঙ্গণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং ব্রি হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়াও দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পুরো ব্রি প্রাঙ্গণ বর্ণিল পতাকা দিয়ে সজ্জিত করা হয়, যা দিবসটির উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

###

সিইত-২৬-০৩

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০