টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ভাওয়ালে বর্ষবরণ
দায়িত্বশীল নিরাপত্তা ব্যবস্থাপনায় গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে গাজীপুরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা
রক্ষণাবেক্ষণের অভাবে ‘পাবলিক টয়লেটে’ পরিণত হচ্ছে গাজীপুর বিআরটি অবকাঠামো
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে গাকৃবি : গবেষণায় সাফল্যের স্বীকৃতি
কালীগঞ্জে অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
গাজীপুরে ডিসপ্লেতে প্রথম হয়ে নজর কাড়লো কালেক্টরেট স্কুল
ব্রিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

গাজীপুরে ৩শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর ইটাহাঁটা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় । একই সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস সূত্র জানায়, মহানগরীর ইটাহাটা এলাকায় বেশ কিছু বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিলেন অসাধু লোকজন। গোপন সূত্রে খবর পেয়ে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস ও গাজীপুর জেলা প্রশাসন উক্ত এলাকায় যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ওই এলাকার বিভিন্ন বাসা বাড়ির ৩শ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারিয়া তাসনিম।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যাবস্থাপক (ইমারজেন্সি শাখা) শাহ মোঃ এমদাদ হোসেন, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারি প্রকৌশলী হাসান আল ফয়সাল সহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###
হা/শা-১০-০৯
আপনার মতামত লিখুন :