গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

বার্তাবিডি প্রতিবেদক, গাজীপুর: গত ৩ অক্টোবর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি গঠনের পর থেকে মহানগরের বিভিন্ন এলাকায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) মহনগর স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল খলিফা, শাহীন আহমেদ, আুবল হোসেন এর নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুপুরে চেরাগআলী থেকে ঝাড়ু মিছিল শুরু করে কলেজগেট গিয়ে শেষ করেন।
মিছিল শেষে রাশেদুল ইসলাম বাবু বলেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে দলের জন্য নিরলসভাবে কাজ করা, মামলায় জর্জরিত কর্মীদের বাদ দিয়ে চিহ্নিত আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি গঠন করায় তৃণমূলের কর্মীরা আজকে রাজপথে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই আন্দোলন চলমান রাখার ঘোষণা দেয়।
উল্লেখ্য ইতিমধ্যে বাসন, গাজীপুর মেট্রো, কোনাবাড়ী থানা কমিটির বিরুদ্ধে মিছিল হয়েছে।
আপনার মতামত লিখুন :