শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর : শওকত হোসেন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ
‘জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান
যাকাতভিত্তিক সমাজব্যবস্থা: দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য দূর করার ইসলামী মডেল
অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর চাহিদা, বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা
কৃষিতে যুবকদের কর্মসংস্থান: স্বল্প পুঁজিতে লাভজনক ১০টি আধুনিক কৃষি উদ্যোগ
বেকারত্ব নয়, উদ্যোগই হোক শক্তি: যুবকদের কর্মসংস্থানের ১০টি সম্ভাবনাময় পথ
জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: সালাহউদ্দিন আইউবী এমপি
আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করতে গাকৃবিতে প্রশিক্ষণ

বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, ‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না’। প্রাত্যহিক জীবনে যারা কর্মব্যস্ত তাদের তো সময়ের সঙ্গে একপ্রকার যুদ্ধই করেই চলতে হয়, এমনকি কর্মব্যস্ততার জন্য পছন্দের খাবার মেন্যুও অনেক সময় এড়িয়ে যেতে হয় আর তাদের জন্যই আমাদের আজকের আয়োজন।
ঘরে বসে যখনই হাতে সময় কম তখনই ঝটপট তৈরি করুন ‘মোমো’। বিদেশি খাবার হলেও আমাদের দেশে এর জনপ্রিয়তা অনেক বেশি। গরম গরম স্যুপ কিংবা আচার বা সস দিয়ে পরিবেশন করলেই পেট-মন দুইয়ের চাহিদা-ই মিটবে।
চলুন এবার জানা যাক কীভাবে তৈরি করবেন চিকেন মোমো-
উপকরণ: ১৫০ গ্রাম মুরগির কিমা, ১০০ গ্রাম পেঁয়াজ কুচি, ২ চামচ সয়া সস, ২ ইঞ্চি মতো আদা কুচি, ৪ কোয়া রসুন কুচি, কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী, ময়দা এক কাপ, লবণ স্বাদ মতো, সাদা তেল পরিমাণমত।
প্রস্তুত প্রণালি: শুরুতেই পানি গরম করে তেল, ময়দা ও পানি একসঙ্গে সিদ্ধ করে মসৃণ করে মেখে নিতে হবে। এরপর ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে রাখতে হবে। অতঃপর ‘ডো’ বানিয়ে কিমা তৈরি করে নিন। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ, কিমা ও সব মসলা দিয়ে কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। এবার পানি শুকিয়ে গেলে সেটা নামিয়ে নিয়ে বেলে রাখা রুটির মধ্যে পুর ভরে মুড়ে মোমো তৈরি করে নিতে হবে। তারপর ফুটন্ত পানির হাঁড়ির মুখে বাঁশের চালুনির উপর মোমো রেখে ভাপে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এবং সঙ্গে রাখুন সস বা স্যুপ।
আপনার মতামত লিখুন :