দেশীয় সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি – ডুয়েট উপাচার্য
শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর : শওকত হোসেন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ
‘জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান
যাকাতভিত্তিক সমাজব্যবস্থা: দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য দূর করার ইসলামী মডেল
অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর চাহিদা, বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা
কৃষিতে যুবকদের কর্মসংস্থান: স্বল্প পুঁজিতে লাভজনক ১০টি আধুনিক কৃষি উদ্যোগ
বেকারত্ব নয়, উদ্যোগই হোক শক্তি: যুবকদের কর্মসংস্থানের ১০টি সম্ভাবনাময় পথ
জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: সালাহউদ্দিন আইউবী এমপি

এস.এম হাবিব, গাজীপুর : বিগত ২৯ নভেম্বর ২০০৫ গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে সন্ত্রাসী জে.এম.বি কর্তৃক আত্মঘাতী বোমা হামলায় শহীদ বিজ্ঞ আইনজীবীদের স্মরণে ২৯ নভেম্বর সকাল ১০টায় শোক র্যালী, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বেলা ১১টায় সমিতি প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আঃ ছোবহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল কালাম, জিপি আমজাদ হোসেন বাবুল, গাজীপুর বারের সাবেক সভাপতি মো: ওয়াজ উদ্দিন মিয়া, মো: সুলতান উদ্দিন, রফিক উদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার, ড. সহিদউজ্জামান, সুদীপ কুমার চক্রবর্তী, খালেদ হোসেন, ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন প্রমুখ।
এর আগে সকাল ৯টায় গাজীপুর সিনিয়র জেলা দায়রা জজ মোঃ মমতাজ বেগম, জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর সরকারি আইন কর্মকমিশন, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গাজীপুর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাজীপুর শাখা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
#বার্তা বিডি/
আপনার মতামত লিখুন :