১২ হাজার টাকা কমানোর পর এবার আরও কমবে হজ খরচ
আজ কোনাবাড়ীতে লোডশেডিং: যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শীতলক্ষ্যা নদীতে ট্র্যাজেডি: শ্রীপুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা
গাজীপুরসহ ১১ আঞ্চলিক কেন্দ্রে বাউবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
স্মার্ট কৃষির হাতছানি: নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী ফসল উৎপাদনে নতুন প্রযুক্তি
এমপির হস্তক্ষেপে জনদাবির মুখে গাজীপুর-কাপাসিয়া রুটে বাস ভাড়া কমলো
টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

টঙ্গীর ভদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্কুল মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো: সাইদুল ইসলাম জনির সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটন, গাজীপুর জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে পরীক্ষায় যেমন সফলতা আসবে তেমনি জীবনের সকল ক্ষেত্রে যেকোন সংকট মোকাবেলা সহজ হয়ে যাবে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ভাদাম উত্তর পাড়া বায়তুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম আফসারী।
আপনার মতামত লিখুন :