মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন
৪৬ বছর আগের স্মারক ছুঁয়ে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী তারেক রহমান
বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের

কাপাসিয়ায় দীর্ঘদিন ধরে আশপাশের উপজেলার তুলনায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের স্বস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের সঙ্গে আলোচনা শেষে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার (১৬ এপ্রিল থেকে কার্যকর হবে।
জানা যায়, বিষয়টি নিয়ে প্রথমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। পরবর্তীতে সড়ক ও পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় এবং একইসঙ্গে বাস মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক আলোচনা চালানো হয়।
বর্তমান বিশ্ব পরিস্থিতি, জ্বালানি তেলের সংকট, কাপাসিয়া ব্রিজের টোল, প্রশাসনিক অব্যবস্থাপনা, সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি ও যাত্রী হয়রানিসহ নানা কারণে ভাড়া সমন্বয়ে জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে তিনটি পরিবহনের ভাড়া কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
গাজীপুর থেকে অনন্যা ক্লাসিক পরিবহনে টোক পর্যন্ত ভাড়া ২০০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাজীপুর থেকে অনন্যা পরিবহনে টোক পর্যন্ত ভাড়া ১৯০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে।
গাজীপুর থেকে জলসিঁড়ি পরিবহনে টোক পর্যন্ত ভাড়া ১৭০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নতুন ভাড়ার টিকিট এখনো মুদ্রণ করা সম্ভব হয়নি। তাই আপাতত পূর্বের টিকিটে বিশেষ সিল ব্যবহার করে নতুন ভাড়া কার্যকর করা হবে।
এ সিদ্ধান্তকে কাপাসিয়াবাসীর জন্য স্বস্তিদায়ক উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও সকল পক্ষের সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া হবে।
###
সিইত-১৬-০৪
আপনার মতামত লিখুন :