সর্বশেষ :

ময়মনসিংহের রঘুনাথপুরে স্পার ফ্রি মেডিকেল ক্যাম্প


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২০ । ৫:২৬ অপরাহ্ণ
ময়মনসিংহের রঘুনাথপুরে স্পার ফ্রি মেডিকেল ক্যাম্প

বার্তা বিডি ডেস্কঃ ১৩ নভেম্বর শুক্রবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্টুডেন্ট প্রোগ্রেস এসোসিয়েশন রঘুনাথপুর (স্পার) এর উদ্যোগে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেছেন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. স্বঞ্চিতা বিশ্বাস। প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রায় ৪০ জন নারী, ১২ জন পুরুষ ও ১৮ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রঘুনাথপুর বাজারের জোহরা মেডিকেল হল থেকে স্বল্প মূল্যে ঔষধপত্র সরবরাহ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিলেন মুজিবুর রহমান, আজিজ মন্ডল, নাজির হোসেন, রায়হান, রুবেল হোসেন, জয়নাল আবেদীন, হিমেল, জোনাক, মেহেদী, মোস্তাক প্রমুখ।

বাংলাদেশের মানচিত্র