ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস প্রোগ্রামের (প্রথম পর্ব: ১ বছর মেয়াদি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা আঞ্চলিক কেন্দ্রের জন্য নির্ধারিত গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসসহ দেশের ১১টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ২৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান এবং সংশ্লিষ্ট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
###
সিইত-১৭-০৪
আপনার মতামত লিখুন :