ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য

গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও ব্যবসার সাথে জড়িত বৃহত্তম চট্টগ্রাম জেলার অধিবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর সাধারণ সভা শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের শিমুলতলীতে অবস্থিত মেঘডুবি কনভেনশন সেন্টারে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। মোঃ আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন, আজীবন সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম, আ হ ম কামরুজ্জামান চৌধুরী, মোঃ জাহেদ হোসেন, মঃ জগলুল আলম, মোঃ বোরহান উদ্দিন, পিকলু বড়ুয়া প্রমূখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠনের জন্য মোঃ সেলিম হোসেনকে চেয়ারম্যান এবং মোঃ আবু রেদোয়ান ও মোঃ আবুল খায়েরকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়া সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি, সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা,সমিতির সদস্যদের মেডিক্যাল কার্ড প্রদান, পরিচয়পত্র প্রদান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, নানা প্রাকৃতিক দুর্যোগে এলাকায় সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করা হয়। শেষে সকল সদস্য ও আমন্ত্রিতরা নৈশভোজে অংশ গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :