শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর : শওকত হোসেন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ
‘জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান
যাকাতভিত্তিক সমাজব্যবস্থা: দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য দূর করার ইসলামী মডেল
অস্ট্রেলিয়ায় ১২ লাখ কর্মীর চাহিদা, বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা
কৃষিতে যুবকদের কর্মসংস্থান: স্বল্প পুঁজিতে লাভজনক ১০টি আধুনিক কৃষি উদ্যোগ
বেকারত্ব নয়, উদ্যোগই হোক শক্তি: যুবকদের কর্মসংস্থানের ১০টি সম্ভাবনাময় পথ
জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: সালাহউদ্দিন আইউবী এমপি
আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে অবস্থান সুদৃঢ় করতে গাকৃবিতে প্রশিক্ষণ

পবিত্র ঈদুল আজহা-র তারিখ ঘোষণা করেছে সউদি আরব। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) পবিত্র কোরবানির ঈদ উদযাপিত হবে।
ইতোপূর্বে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। ঘোষণানুযায়ী, Indonesia ও Malaysia-তে আগামী ২৭ মে কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী Brunei-তে ঈদ উদযাপিত হবে একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। ফলে সোমবার (১৮ মে) থেকে দেশ দুটিতে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৭ মে ঈদ উদযাপন করা হবে।
এদিকে ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাবে দেশটিতে ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদের তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার Tunisia। দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে ঈদ উদযাপন করা হবে। অন্যদিকে Turkey চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডারভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী দেশটি সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়ে ২৭ মে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছে।
দক্ষিণ এশিয়ার দেশ Afghanistan-ও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটির সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আপনার মতামত লিখুন :