সর্বশেষ :

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২০ । ৭:১১ পূর্বাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন

গাজীপুর প্রতিনিধি : বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইসমাইল হোসেন (৭৩) ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টায় গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুম ইসমাইল হোসেন একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন। ২৮ নভেম্বর শনিবার বেলা ১১টায় নগরীর কাজী আজিম উদ্দিন কলেজ মাঠে জানাযার নামাজ শেষে জয়দেবপুরস্থ গাজীপুর সিটি কর্পোরেশন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। জানাযা পূর্ব গণ জমায়েতে মরহুমের একমাত্র মেয়ের জামাই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এ.জেড.এম খায়রুল আনাম শাহীন সকলের নিকট দোয়া কামনা করেন।

# বার্তা বিডি/এস.এম হাবিব

বাংলাদেশের মানচিত্র