হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় ট্রেনের নীচে কাটা পড়ে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রেললাইনের পাশে বসে সবজি বিক্রির সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম জামাল উদ্দিন (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার সোলাসিয়া গ্রামে।
নগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া ও ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, গাজীপুর শহরের রাজবাড়ি রোডের জয়দেবপুর লেবেল ক্রসিং এলাকায় প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনের পাশে বসে সবজি বিক্রি করছিলেন জামাল। এসময় কালিয়াকৈর থেকে ঢাকাগামী একটি ডেমু ট্রেনের নীচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :