সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন
৪৬ বছর আগের স্মারক ছুঁয়ে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী তারেক রহমান
বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের
প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজের আহ্বান বাউবি উপাচার্যের
উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে গাজীপুরে জামায়াতের প্রার্থী তালিকা প্রকাশ
গাজীপুরে আইনজীবীদের উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান

আলোকিত গাজীপুর গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত গাজীপুর গ্র্যাজুয়েট ফোরামের ইভেন্টভিত্তিক ভার্চুয়াল প্রতিযোগিতার সন্মাননা পুরস্কার বিতরণী সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ফোরামের এডমিন প্যানেলের অন্যতম সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহ। এডমিন প্যানেল সদস্য জনাব শফিক সাগরের পরিচালনায় ভার্চুয়ালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভার একটি প্লাটফর্মে সেরা কমেন্টসকারী ইভেন্টের প্রথম বিজয়ী সিরাজুল ইসলাম তপু এবং সেরা পোস্টদাতা ইভেন্টের চতুর্থ বিজয়ী মোঃ আসাদুজ্জামান আকাশের হাতে পুরস্কার তুলে দেয়ার সময় অনুষ্ঠানের সভাপতি এস এম সানাউল্লাহ বলেন, আলোকিত গাজীপুর গড়ার প্রত্যয় নিয়েই গঠিত হয়েছে গাজীপুর গ্র্যাজুয়েট ফোরাম। একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে গাজীপুর গ্র্যাজুয়েট ফোরাম দলমত নির্বিশেষে সকল গ্র্যাজুয়েটকে সাথে নিয়ে আলোকিত গাজীপুর গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এডমিন প্যানেলের সদস্য মোস্তাক বিন নূর, খন্দকার আবু হানিফ, আবুল কালাম আজাদ ও মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, মডারেটর প্যানেলের সদস্য প্রিন্সিপাল হুমায়ূন কবির ও প্রফেসর ডাঃ আসাদুজ্জামান আকাশ এবং বিচারক প্যানেলের সদস্য অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ মোল্লা।
বিজয়ীদের মধ্য থেকে বেশ কয়েকজন ভার্চুয়ালে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে গাজীপুর গ্র্যাজুয়েট ফোরামের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এর অগ্রগতি কামনা করেন।
আপনার মতামত লিখুন :